Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত প্রেসিডেন্টসহ ‘প্রশাসনিক কর্মকর্তাদের’ লক্ষ্যবস্তু করেছিল: মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত প্রেসিডেন্টসহ ‘প্রশাসনিক কর্মকর্তাদের’ লক্ষ্যবস্তু করেছিল: মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

24
0

Source : BBC NEWS

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

হোয়াইট হাউজ করেসপনডেন্টস
অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না বলে
মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের হিলটন হোটেলে
শনিবার দিবাগত রাতে এই গুলির ঘটনা ঘটে। এরই মধ্যে অভিযুক্ত
ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এই ঘটনার পর এক সংবাদ
সম্মেলনে ওই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব
দেন।

এই হামলার সাথে জড়িত
ব্যক্তিকে একজন ‘লোন উলফ বা একক হামলাকারী’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট
ট্রাম্প।

তিনি বলেন, “আমি মনে করি তদন্তকারীরা তাকে একজন একক
হামলাকারী হিসেবেই দেখছেন এবং আমারও তাই মনে হয়।”

প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের
নিরাপত্তা এবং এই ঘটনার সাথে ইরানের যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না একজন
সাংবাদিকের এমন প্রশ্ন করেন।

জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প
বলেন, “আমি তেমনটা মনে করি না, তবে নিশ্চিত করে বলা যায় না। খুব শীঘ্রই আমরা আরো তথ্য জানতে পারব।
বিশ্বের সেরা কর্মী রয়েছে আমাদের এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন।”

ইরান প্রসঙ্গে ট্রাম্প
বলেন, “আমাদের ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই
হবে, নাহলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। আমরা বি-২
বোমারু বিমান দিয়ে ব্যবস্থা নিয়েছি। আমি আমার প্রথম মেয়াদে ওবামা আমলের ইরান
পারমাণবিক চুক্তি বাতিল করেছিলাম, যেটা ছিল একটা বিপর্যয়কর
চুক্তি এবং তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার পথ তৈরি করে দিচ্ছিল। তারা অবশ্যই সেই
অস্ত্র ব্যবহার করত।”

“আপনি যখন এই ধরনের
পদক্ষেপ নেবেন, তখন আপনি নিজেও
লক্ষ্যবস্তু হয়ে উঠবেন। আমি যদি এসব না করতাম, তবে হয়তো আমি লক্ষ্যবস্তু
কম হতাম। কিন্তু আমি যা করছি তার জন্য আমি গর্বিত” বলেন তিনি।

নিজের মানসিক অবস্থা নিয়ে
তিনি বলেন, “এমন পরিস্থিতিতে
অনেকে হতাশ হয়ে পড়েন বলে শোনা যায়, কিন্তু সত্যি বলতে আমি
তেমন নই। এই ঘটনা আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না।”

“আমাদের কাছে থাকা তথ্য
অনুযায়ী, এই ঘটনার সাথে অন্য কিছুর সরাসরি সংযোগ নেই
বলেই আমি মনে করি। আমরা আমাদের কাজ চালিয়ে যাব” জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প।