Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন

সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন

13
0

Source : BBC NEWS

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ছবির উৎস, Getty Images

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের
সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করার
কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার গভির রাতে নিজের ভেরিফায়েড
ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী
করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের
অধিকার রক্ষায় সচেষ্ট থাকার কথাও জানান জামায়াত আমির।

“জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান
রাখার পাশাপাশি সরকারকে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকব,” বলেও ওই পোস্টে উল্লেখ
করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমীর
বলেন, ৭৭টি আসন নিয়ে, সংসদে উপস্থিতি প্রায় চারগুণ বাড়ানোর
ফলে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী।

এই প্রেক্ষাপটকে রাজনৈতিক ভাগ্য
পরিবর্তন হিসেবেও উল্লেখ করেছেন মি. রহমান।

“২০০৮ সালে, বিএনপি ৩০টি আসনে নেমে আসে এবং ২০২৬ সালে সরকার গঠনে ফিরে
আসে, এই যাত্রায় ১৮ বছর লেগেছে,” বলেন
তিনি।

এর আগে কারচুরি করে প্রার্থী নির্বাচন করা, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা এমনকি কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, ”আজকে বাংলাদের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী সমর্থক এজেন্ট ভোটারদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির ওপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা”।

”এর সম্পূর্ণ দায় তাদের নিতে হবে, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবেন। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকেন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট পর্যবেক্ষণ- আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে।’

এই সময় তার সাথে ১১ দলীয় জোটের সঙ্গী দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।