Source : BBC NEWS
ছবির উৎস, Getty Images
ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি রাজাকে অমূল্য কোহিনূর হীরা ফেরত দিতে বলবেন।
১০৫ ক্যারেটের হীরাটি ব্রিটিশ রাজ মুকুটের অন্যতম অংশ। কিন্তু ভারত এর মালিকানা দাবি করে আসছে। তাদের দাবি, এটি
ব্রিটিশ শাসনামলে চুরি করা হয়েছিল।
রাজা চার্লস ও রানি ক্যামিলা চার
দিনের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্ক যান। নাইন ইলেভেনে হামলার শিকার মানুষদের সম্মানে এক অনুষ্ঠানে অংশ নেন তারা।
এর কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে ভারতীয় বংশোদ্ভূত মামদানি বলেন,
“অনুষ্ঠানের বিষয়বস্তুর বাইরে আলাদাভাবে যদি রাজার সঙ্গে
কথা হতো, তাহলে সম্ভবত আমি তাঁকে কোহিনূর হীরাটি ফেরত
দিতে উৎসাহিত করতাম।”
সেখানে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তাদের সঙ্গে দেখাও করেছেন। কিন্তু তিনি হীরাটির প্রসঙ্গ তুলেছিলেন কিনা
তা স্পষ্ট নয়।
ছবিতে দেখা যায়, ওই প্রকাশ্য অনুষ্ঠানে মেয়র ও রাজা করমর্দন করছেন। মামদানির কার্যালয়
বা বাকিংহাম প্যালেস কেউই তাদের আলাপচারিতা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ভারত বারবার কোহিনূর ফেরত চেয়ে আসছে এবং এটিকে তাদের “ইতিহাসে গভীরভাবে প্রোথিত একটি মূল্যবান শিল্পকর্ম”
হিসেবে বর্ণনা করেছে।
বহু ভারতীয় এই
রত্নটি ব্রিটেনের অধিকারে থাকাকে ঔপনিবেশিক লুণ্ঠন ও অবিচারের প্রতীক হিসেবে দেখে।
আরো পড়তে পারেন:
ছবির উৎস, Getty Images



