Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক মাধ্যমে

ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক মাধ্যমে

7
0

Source : BBC NEWS

বাব আল-মান্দাব প্রণালি

ছবির উৎস, getty images

ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা
সংস্থা, যেকোন পণ্যবাহী জাহাজকে ইয়েমেনের জলসীমায় প্রবেশ না করার জন্য সতর্ক করেছে।

কারণ, ইরান সমর্থিত হুথিরা বিশেষ করে লোহিত
সাগর ও এডেন উপসাগরে ‘বাণিজ্যিক জাহাজের ওপর হামলা’ পুনরায় শুরু করতে পারে।

শনিবার ইসরায়েলে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র
নিক্ষেপ এবং ভবিষ্যতে আরও হামলার হুমকির প্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হলো।

বিবিসির
প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেট জানিয়েছেন, উত্তর-পশ্চিম ইয়েমেন নিয়ন্ত্রণকারী
হুথিরা এখনো পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি ব্যবহার করেনি।

সেটি হলো – বাব আল-মান্দাব প্রণালি, যা মূলতঃ লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের সাথে সংযুক্ত করেছে।

হুথিরা এখনো পর্যন্ত এ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়নি।

ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স অ্যাসপাইডস
জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর উচিত ‘বিপদ
না কমা পর্যন্ত’ ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলা।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,
ইসরায়েলি স্বার্থের সাথে যুক্ত জাহাজগুলোর জন্য হুমকির মাত্রা “উচ্চ”।

অন্যদিকে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সাথে
যুক্ত নয় এমন জাহাজের জন্য হুমকির মাত্রা “মাঝারি” ধরা হয়েছে।

উল্লেখ্য যে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি
জানিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে ইরান সমর্থিত
হুথি বিদ্রোহীরা।