Source : BBC NEWS
ছবির উৎস, Getty Images
মধ্যপ্রাচ্যের
কিছু প্রধান বাণিজ্যিক বিমান সংস্থার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিবিসির প্রতিবেদক
টমাস ম্যাকিনটোশ জানাচ্ছেন বিমান সংস্থাগুলো এখন উল্লেখযোগ্যভাবে কম ফ্লাইট
পরিচালনা করছে।
কাতার এয়ারওয়েজ
জানিয়েছে, আজ এবং আগামীকাল
দোহা থেকে সীমিত সংখ্যক ফ্লাইট চলাচল করছে।
এমিরেটস এয়ারলাইন্স
জানিয়েছে যে আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর তারা আগামী কয়েক দিনে সীমিত
পরিসরে সময়সূচী অনুযায়ী বিমান চলাচল করবে।
আঞ্চলিক আকাশসীমা
আংশিকভাবে পুনরায় খোলার পর আগামী দিনে তারা একটি হ্রাসকৃত ফ্লাইট সময়সূচী
পরিচালনা করবে।
ইতিহাদ এয়ারওয়েজের
ওয়েবসাইট অনুযায়ী, শুক্রবার “সীমিত বাণিজ্যিক ফ্লাইট সময়সূচী” নিয়ে বিমান চলাচল পুনরায় চালু করা হয়েছে।
এমিরেটস জানাচ্ছে,
তারা এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ
চালিয়ে যাবে এবং “সেই
অনুযায়ী পরিচালনার সময়সূচী নির্ধারণ” করা হবে। তবে যাত্রীদের ভ্রমণের আগে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
একইভাবে আগামী
কয়েক দিনে সব পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ২০টি
করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে ইতিহাদ।
এই ফ্লাইটগুলোর
গন্তব্যের মধ্যে রয়েছে: জেদ্দা, টরন্টো, নিউ ইয়র্ক,
রিয়াদ, সোল, মালে, ব্যাংকক, ফুকেট, হ্যানয়, কলম্বো, লন্ডন, মস্কো, প্যারিস, মিলান, জুরিখ, দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু।



