Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলের

হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলের

26
0

Source : BBC NEWS

প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা ব্যানার্জী

ছবির উৎস, AITC

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী, আজ (মঙ্গলবার) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সোমবার বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। দক্ষিণ কলকাতার ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন শুভেন্দু অধিকারী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মিজ. ব্যানার্জী লড়ে পরাজিত হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং বর্তমানে, বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

এবার মমতা-শুভেন্দুর হাই ভোল্টেজ লড়াই ভবানীপুরে।

মঙ্গলবার তাঁর কালীঘাটের অফিসে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মিজ. ব্যানার্জী, সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

‘আমরা ২০২৬-এ, ২২৬এর বেশি আসন পেয়ে জিতব,’ বললেন মিজ. ব্যানার্জী।

ভবানীপুর ছাড়াও, কলকাতার অন্যান্য আসনে টিকিট পেলেন দলের প্রবীণ নেতারা: দেবাশিস কুমার (রাসবিহারী), ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), শোভনদেব চট্টোপাধ্যায় (বালিগঞ্জ), শশী পাঁজা (শ্যামপুকুর)। বেলেঘাটা আসনে প্রার্থী হলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য কুণাল ঘোষ।
তালিকায় জায়গা পেয়েছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য ( নোয়াপাড়া), দেবাংশু ভট্টাচার্য (চুঁচুড়া), শীর্ষান্ন ব্যানার্জীর (উত্তরপাড়া) মত তরুণরাও।

”এছাড়াও একাধিক তারকা প্রার্থী রয়েছেন তালিকায়।

দলের প্রার্থী তালিকায় ৫২ জন নারী প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের থেকে বেশি সংখ্যক আসনে এসসি-এসটি প্রতিনিধিদের আমরা দাঁড় করিয়েছি। প্রায় ৪৭ জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন,” এ দিন জানিয়েছেন অভিষেক ব্যানার্জী।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল ফেরত পার্থ চ্যাটার্জী জায়গা না পেলেও রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করা হয়েছে হাবড়া কেন্দ্র থেকে।

মেখলিগঞ্জ আসন থেকে লড়বেন পরেশ অধিকারী, শিক্ষক নিয়োগ দুনীর্তি মামলায় জড়িত বলে যাঁর মেয়ের চাকরী কেড়ে নিয়েছিল কলকাতা হাইকোর্ট।

নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পবিত্র করকে যিনি প্রার্থী তালিকা ঘোষণার দিনই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত মি কর লড়বেন মি অধিকারের বিরুদ্ধেই।

উল্লেখযোগ্য, দার্জিলিঙের তিনটি আসনে লড়বে না তৃণমূল কংগ্রেস, জানালেন মিজ ব্যানার্জী।

কালিম্পং, কাশিয়াং, দাজিলিং এই তিনটি আসন সমঝোতা হয়েছে অনীত থাপার বিজিপিএম দলের সঙ্গে।

সোমবার ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট এবং বিজেপি।