Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ পত্রিকা: ‘জুলাইযোদ্ধাদের দায়মুক্তি গ্রহণ করবে সরকার’

পত্রিকা: ‘জুলাইযোদ্ধাদের দায়মুক্তি গ্রহণ করবে সরকার’

16
0

Source : BBC NEWS

পত্রিকা

২ ঘন্টা আগে

পড়ার সময়: ৭ মিনিট

খবরে বলা হচ্ছে, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশের বিষয়ে ‘সবাই একমত’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেলা ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। ১২ই মার্চ সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন দেয়ার বিষয়ে সেখানে আলোচনা হয়।

ওদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে বলে কমিটির সভাপতি জয়নুল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

মানবজমিন

খবরে বলা হচ্ছে, ঈদুল ফিতর ঘিরে সরকারি আশ্বাস ছিল দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোয় চরম ভোগান্তি তৈরি হয়েছে। কোথাও তেল সরবরাহ বন্ধ, কোথাও সীমিত বিক্রি, আবার বন্ধ পাম্পের সামনেও গাড়ি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহন চালকদের।

অন্যদিকে সরকারপক্ষ থেকে বলা হচ্ছে, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ব্যাংক খোলার ফলে এরই মধ্যে ডিপো থেকে পাম্পগুলোয় নতুন করে তেল সরবরাহ শুরু হয়েছে, যা আগামী দু-এক দিনের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

ঈদে সাত দিনের ছুটি শেষে গতকাল মঙ্গলবার সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুললেও সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্পে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন গাড়িচালকদের।

কালের কণ্ঠ

‘সড়কে সাত দিনে ২০৪ মৃত্যু’ সমকালের শিরোনাম। এ খবরে বলা হচ্ছে, ঈদুল ফিতরের ছুটির সাত দিনে সরকারি হিসাবে সড়কে ৯২ দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।

তবে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের প্রাথমিক হিসাবে একই সময়ে ২৬৮ সড়ক দুর্ঘটনায় ২০৪ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছয় শতাধিক।

মন্ত্রীরা স্মরণকালের নির্বিঘ্ন ঈদযাত্রার দাবি করলেও, প্রাণহানির এই সংখ্যা অতীতের যে কোনো ঈদের ছুটির তুলনায় বেশি।

সরকারি নিয়ন্ত্রক সংস্থা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, দুর্ঘটনা ও হতাহতের অনেক তথ্য নেই।

যেমন ২১শে মার্চ রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং বাস দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার তথ্য নেই।

সমকাল

তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে।

তবে ট্রাম্প আলোচনার কথা বললেও ইসরায়েল ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে ট্রাম্পের আলোচনার দাবি খারিজ করেছে ইরান। গতকাল মঙ্গলবার ইসরায়েলজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে দেশটি।

বিশ্লেষকেরা বলছেন, ইরানে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে যে সংঘাত ছড়িয়েছে, তা নিয়ে বিপাকে পড়েছেন ট্রাম্প।

এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন তিনি। এই পরিস্থিতিতে চীনের পর ভারত ও পাকিস্তান এই যুদ্ধ থামানোর উদ্যোগ নিচ্ছে।

আজকের পত্রিকা

খবরে বলা হচ্ছে, ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ! খবরের এমন শিরোনাম অবিশ্বাস্য হলেও বাস্তবে তা ঘটেছে। শুধু দু-একজন নন, শত শত।

আওয়ামী জমানায় গোপালগঞ্জসহ বিশেষ ছয়টি জেলার ছাত্রলীগ নেতাকর্মীদের জেলা কোটায় নিয়োগ দিতে এমন নজিরবিহীন দুর্নীতি-জালিয়াতির আশ্রয় নেওয়া হয়।

বাকি জেলাগুলো হলো ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট ও খুলনা। বিরোধী মত দমনসহ ক্ষমতায় থাকাকে পাকাপোক্ত করতে পুলিশবাহিনীর মধ্যে এভাবে ‘আওয়ামী বাহিনী’ তৈরি করতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে এই অপকর্মে নেতৃত্ব দেন তৎকালীন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান।

সূত্র জানায়, এসব জেলার দলীয় কর্মীদের পুলিশে ঢোকাতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জমি কিনে তাদের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা পরিবর্তন করা হয়।

পরিকল্পনা অনুযায়ী চাকরি হওয়ার পর অনেকে কেনা জমি বিক্রি করে টাকাও তুলে নেন। তবে দলীয় বিবেচনায় এভাবে পুলিশ নিয়োগ দেওয়া হলেও প্রত্যেকের কাছ থেকে বড় ধরনের নিয়োগ বাণিজ্য করা হয়। ‘

যুগান্তর

দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘Bangladesh seeks additional IMF funds for energy imports’ অর্থাৎ ‘জ্বালানি আমদানির জন্য আইএমএফের কাছে অতিরিক্ত তহবিল চেয়েছে বাংলাদেশ’।

খবরে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি ফলে দেশের ডলার রিজার্ভ কমে যেতে পারে এমন আশঙ্কায় আইএমএফের কাছে অতিরিক্ত তহবিল চেয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময়, ইরান নতুন করে হামলা শুরু করায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারের সামান্য নিচে পৌঁছেছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর আগে বিশ্বব্যাপী তেলের দাম ব্যারেলপ্রতি ৬৬ থেকে ৭২ ডলারে লেনদেন হচ্ছিল।

১২ই মার্চ পর্যন্ত দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এছাড়া পণ্য পরিবহন খরচ এবং বীমা প্রিমিয়ামও বেড়েছে।

এমন পরিস্থিতিতে গতকাল আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংস্থাটির কাছে বাড়তি তহবিল চেয়েছেন।

দ্য ডেইলি স্টার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জেট ফুয়েলের সংকট তৈরি হয়েছে। এ কারণে দেশে দেশে বাড়ছে জেট ফুয়েলের দাম।

ফ্লাইট ও রুট কমিয়ে, ভাড়া বাড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে এয়ারলাইনসগুলো। জেট ফুয়েলের বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও।

গতকাল অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম এক ধাক্কায় লিটারে ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অন্যদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারে ৫৮ সেন্টের বেশি বাড়ানো হয়েছে।

এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে লিটারে ১৭ টাকা ২৯ পয়সা এবং আন্তর্জাতিক রুটে লিটারে প্রায় ১২ সেন্ট বৃদ্ধি করেছিল বিইআরসি।

এ হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানির দাম দ্বিগুণের বেশি বাড়ল।

বণিক বার্তা

‘দুটি ডিজেলবাহী জাহাজ আনতে বাড়তি ব্যয় ৩৩০ কোটি টাকা’ প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আমদানিনির্ভরতার কারণে এর প্রভাব এখন বাংলাদেশেও পড়তে শুরু করেছে।

এ মাসে দেশে আসা দুটি ডিজেলবাহী জাহাজের জন্য অতিরিক্ত প্রায় ৩৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। সব মিলিয়ে জ্বালানি আমদানিতে আগের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে।

সরকার বাড়তি দামে জ্বালানি কিনতে শুরু করলেও দেশে এখনো জেট ফুয়েল ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রলের দাম বাড়ানো হয়নি। ফলে পরিবহন, শিল্প ও উৎপাদন খাতে এখনো সরাসরি বড় প্রভাব পড়েনি।

জ্বালানির দাম বাড়ানো হলে পরিবহন ব্যয় বাড়বে, উৎপাদন খরচ বাড়বে। এর চাপ পড়বে অর্থনীতিতে। যুদ্ধের আগে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে মুনাফা করে আসছিল। গত অর্থবছরে সংস্থাটি প্রায় ৪ কোটি টাকা মুনাফা করেছে।

 প্রথম আলো

নিউ এইজের শিরোনাম ‘Genocide Day today’ অর্থাৎ ‘আজ গণহত্যা দিবস’।

খবরে বলা হচ্ছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি দখলদার বাহিনী কর্তৃক বাংলাদেশের নিরস্ত্র জনগণের ওপর সংঘটিত গণহত্যার ভয়াবহতাকে স্মরণ করে জাতি আজ গণহত্যা দিবস পালন করতে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ১৯৭১ সালের ২৫শে মার্চের শহীদসহ মাতৃভূমির সব শহীদকে স্মরণ করেছেন। রাষ্ট্রপতি বলেন, ২৫শে মার্চ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে নৃশংস ও বেদনাদায়ক অধ্যায়।

তিনি ২৫শে মার্চের রাতে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও প্রতিরোধ গড়ে তোলা ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে স্মরণ করেন।

দিনটি উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘২৫শে মার্চের গণহত্যা ছিল একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। কেন এই সংগঠিত হত্যাকাণ্ড প্রতিরোধ করা যায়নি, তা তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা সংক্রান্ত ঐতিহাসিক গবেষণার বিষয় হয়ে থাকবে।’

নিউ এইজ

খবরে বলা হচ্ছে, আলোচিত ‘এক-এগারো’ অধ্যায়ের অন্যতম কুশীলব, বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।

সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচারসহ একাধিক গুরুতর অপরাধে অন্তত ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। গ্রেফতারের পর তাকে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নদি