Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ পত্রিকা: ‘ইরান থেকে ২০০ বাংলাদেশি আজ রওনা হতে পারেন’

পত্রিকা: ‘ইরান থেকে ২০০ বাংলাদেশি আজ রওনা হতে পারেন’

12
0

Source : BBC NEWS

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।

এক ঘন্টা আগে

পড়ার সময়: ৭ মিনিট

এতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে বাংলাদেশের প্রায় ২০০ নাগরিকের আজ বৃহস্পতিবার পাশ্ববর্তী আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন।

তিনি জানালেন, ইরানে বসবাসরত বাংলাদেশের প্রায় ২০০ নাগরিক আজারবাইজান হয়ে ফিরতে ছাড়পত্র নিয়েছেন। ইরান সীমান্ত অতিক্রম করে তারা আজারবাইজানে ঢুকতে পারলে দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করার প্রস্তুতি আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন; যাদের বেশিরভাগ সেখানে স্থায়ী।

এরমধ্যে তেহরানে থাকেন প্রায় ৪০০ জন। তবে আপাতত দেশে ফেরার সম্ভাবনা আছে প্রায় ৩০০ জনের।

প্রায় ২০০ জনের প্রথম দলটি ফেরার পর যুদ্ধ পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে দ্বিতীয় ধাপে তেহরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ আরও ১০০ জনের ফেরার ব্যবস্থা করা হতে পারে।

দেশ রূপান্তর

এতে উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

একই দিনে দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এছাড়া, রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

ঈদযাত্রা শুরুর পরপরই এমন একাধিক দুর্ঘটনায় ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পত্রিকাটির প্রথম পাতায় দুই মহাসড়কে ভোগান্তি বেশি শিরোনামের আরেকটি খবরে বলা হয়েছে, গতকাল বুধবার শিল্পকারখানা ছুটির পর যাত্রীর ঢলে ঢাকা- উত্তরবঙ্গ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশ যানজটে স্থবির হয়ে দুর্ভোগ সয়েছেন লাখো যাত্রী।

এদিন দুপুর থেকে রাত পর্যন্ত কালিয়াকৈরের চন্দ্রা ও জয়দেবপুরে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। রাতে এর সঙ্গে যুক্ত হয় বৃষ্টি।

তবে, ঈদযাত্রায় অন্যান্য মহাসড়কে ছিল স্বস্তি। এদিকে, সরকার বারবার অস্বীকার করলেও শেষ সময়ে যথেচ্ছ ভাড়া নেওয়া হয়েছে বাসে।

যাত্রী কল্যাণ সমিতির ভাষ্য, সড়কপথে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নৈরাজ্য হয়েছে এবারের ঈদযাত্রায়।

সমকাল

এই খবরে বলা হচ্ছে, বিশ্ববাজারে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মূল্যবৃদ্ধির পর কয়লার দামও বাড়তে শুরু করেছে।

বতর্মানে ইন্দোনেশিয়ান কোল ইনডেক্স অনুযায়ী, টনপ্রতি কয়লার দাম ৭৩ ডলারের কাছাকাছি, যা মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হওয়ার আগে ছিল ৬৭ ডলার।

পাশাপাশি জাহাজের ফ্রেইট বেড়েছে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী জাহাজের প্রিমিয়াম চার্জও।

এদিকে, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ২৬ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্রে মূলত আমদানিনির্ভর জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

এমন পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে আমদানি কয়লার ব্যবহার বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বণিক বার্তা

এ খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা এবং রাষ্ট্রপতির জারি করা আদেশের আইনি বৈধতা প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে যে বিতর্কের সূত্রপাত হয়েছে, তা এখন ক্রমেই তীব্র আকার হচ্ছে।

একদিকে, সরকার সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে অগ্রসর হওয়ার কথা বলে অনড় অবস্থানে, অন্যদিকে বিরোধী দল গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ঘোষিত ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে চাপ বাড়াচ্ছে।

ঈদের আগে সংসদে উত্থাপিত এসব ইস্যু ছুটির পর আরো বিস্তৃত পরিসরে আলোচনায় আসবে, এমন আভাস মিলছে রাজনৈতিক অঙ্গনে।

ফলে সংসদ ও রাজপথ— উভয় ক্ষেত্রেই মুখোমুখি অবস্থান ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

নয়া দিগন্ত

জমছে সংকটের মেঘ— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি। এ খবরে বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির অবস্থান নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করছে সংসদে প্রতিনিধিত্বকারী অন্য রাজনৈতিক দলগুলো।

বিরোধী জোটের নেতারা বলছেন, ঈদের পরে এ বিষয়ে সোচ্চার হবেন তারা, প্রয়োজনে নামবেন রাজপথে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনসিপির একজন নেতা।

ঈদের পরে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

এদিকে, সংস্কার পরিষদ নিয়ে সরকারকে চাপে রাখতে জামায়াত কোন পদ্ধতিতে এগোবে, দলের মধ্যে সেই আলোচনা চলছে বলে দলটির সূত্র জানিয়েছে।

তবে, বিএনপির দলীয় সূত্র বলছে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দলটি।

সংবিধানে এ ধরনের কোনো কাঠামোর উল্লেখ না থাকায় এই প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী নন তারা।

সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলের দাবিকেও খুব একটা পাত্তা দিচ্ছে না তারা।

আজকের পত্রিকা

এই খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে লেবাননে হামলা চলছে মুহুর্মুহু। প্রবাসী বাংলাদেশিরা সেখানে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন।

প্রায় হাজারখানেক বাংলাদেশি বাসস্থান ছেড়ে আশ্রয় নিয়েছেন দেশটির রাজধানী বৈরুতে। তারা এখন বাস্তুহারা জীবনযাপন করছেন। যার মধ্যে ২০০ থেকে ৩০০ জন বাংলাদেশি প্রবাসীর ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে।

জাকির হোসেন নামের লেবাননে থাকা এক প্রবাসী জানান, বৈরুতের মানুষজন কর্মস্থলে যেতে পারছেন।

কিন্তু নাবাতিয়ে, সুর, আঞ্জার এসব শহর থেকে লোকজন বেশি বৈরুতে আসছে। অনেকেই আশ্রয়কেন্দ্রে থাকছেন।

যারা কাজ থেকে চলে আসছেন, তারা অনেকেই বেতন ছাড়াই চলে আসছে। অনেকেই এখন বেকার অবস্থায় আছেন।

মানবজমিন

কালের কণ্ঠের প্রধান খবর— দল পুনর্গঠনে জোর বিএনপির। এ খবরে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী মাঠের রাজনীতিতে বিএনপিতে কিছুটা ‘স্থবিরতা’ দেখা দিয়েছে।

বিএনপির দায়িত্বশীল নেতাদের বেশিরভাগই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের অনেকে সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

আবার অনেক নেতাকে করা হয়েছে প্রশাসক।

ফলে মাঠের রাজনীতিতে এক ধরনের নেতৃত্বশূন্যতা তৈরি হয়ে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

আবার রাজনৈতিক কর্মসূচি না থাকায় দলের নেতাকর্মীদের অনেকে ঝিমিয়ে পড়েছেন।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, শিগগিরই দলের পুনর্গঠনকাজ শুরু হবে।

সাংগঠনিক গতিশীলতা আনতে দলের কমিটিগুলো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে হাইকমান্ড।

শিগগিরই এই পরিকল্পনা দৃশ্যমান হবে।

কালের কণ্ঠ

এতে বলা হয়েছে, দেশে বেকার সমস্যা রোধে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা-বাণিজ্য চালুর উদ্দেশ্যে ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের নীতি সহায়তা দিয়ে আসছে।

তবে, প্রতিবছরই ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ কমছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের ব্যাংক ঋণের বড় অংশই বড় ব্যবসা ও করপোরেট প্রতিষ্ঠানের হাতে চলে যায়।

অন্যদিকে, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও ক্ষুদ্র ও মাঝারি খাত তুলনামূলকভাবে কম ঋণ পায়।

সাম্প্রতিক বছরগুলোতে এই খাতের ঋণের অংশ ২০ শতাংশের কাছাকাছি অবস্থান থেকে ধীরে ধীরে কমে বর্তমানে প্রায় ১৭ থেকে ১৮ শতাংশের মধ্যে নেমে এসেছে।

অর্থনীতিবিদরা বলছেন, এই খাতে বিনিয়োগ বাড়াতে না পারলে বেকার সমস্যা কমানো সম্ভব নয়। তাই যেভাবেই হোক ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়াতেই হবে।

সংবাদ

প্রথম আলোর প্রথম পাতার একটি সংবাদ— ইরানকে নেতৃত্বশূন্য করার চেষ্টা। এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্রদেশগুলোকে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও শুরু করা যাচ্ছে না। বাড়ছে তেল–গ্যাসের দাম।

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে হুমকিতে যুক্তরাষ্ট্রের স্থাপনা–নাগরিকেরা।

যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে এ পরিস্থিতিতে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করতে আরও মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

পরপর দুই রাতে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত তিনজন নেতৃস্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান।

শীর্ষস্থানীয় নেতাদের হত্যার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন অবস্থানে হামলা জোরদার করেছে ইরান।

প্রথম আলো

এই খবরে বলা হয়েছে, উচ্চশিক্ষাকে যেখানে প্রায়ই কৃষি থেকে বেরিয়ে আসার পথ হিসেবে দেখা হয়, সেখানে বাংলাদেশের গল্পটা ভিন্ন।

শিক্ষাগত যোগ্যতা বাড়ার সাথে সাথে কৃষি থেকে সরে আসার যে প্রত্যাশিত প্রবণতা, তা উল্টো দিকে মোড় নিয়েছে।

মন্থর শিল্প খাতে নিজেদের অবস্থান দৃঢ় করতে না পেরে অনেক শিক্ষিত তরুণ কৃষির দিকে ঝুঁকছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিবেদনে এই চিত্র ওঠে এসেছে।

সংস্থাটি মনে করছে, শিল্পায়নের একটি পরিচিত পথ অনুসরণ করছে বাংলাদেশে। যেখানে গত এক দশকে অর্থনীতিতে উৎপাদন খাতের অংশ প্রায় ৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তবে এই প্রবৃদ্ধি ‘কর্মসংস্থানহীন’।

উৎপাদন ও পরিষেবা খাতে যথাক্রমে দুই দশমিক দুই এবং দুই দশমিক ছয় শতাংশ পয়েন্ট কর্মসংস্থান হ্রাস পেয়েছে— যা কাঠামোগত বৈপরীত্য তৈরি করেছে; যেখানে অর্থনীতি শিল্পায়িত হচ্ছে, কিন্তু শ্রমশক্তি শিল্পবিমুখ হচ্ছে।

একই সময়ে অর্থনীতিতে কৃষির অংশ তিন দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট কমে গেলেও এই খাতে কর্মসংস্থান চার দশমিক আট শতাংশ পয়েন্ট বেড়েছে।

দ্য ডেইলি স্টার

নিউ এইজের প্রথম পাতার খবর— Eid tomorrow if moon sighted today; অর্থাৎ আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ গেলে আগামীকাল শুক্রবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

আর রমজান মাস ৩০ দিনের হলে ইসলাম ধর্মলম্বীদের অন্যতম বৃহত্তম এই ধর্মীয় উৎসব উদযাপিত হবে আগামী শনিবার।

বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়। গতকাল বুধবার দেশটিতে শাওয়ালের নতুন চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল শুক্রবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে।

এদিকে, পৌরসভা, উপজেলা, জেলা শহরসহ দেশজুড়ে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নিউ এইজ